পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে
প্রতিবেদকের নাম :
-
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
-
৫০
সময় দর্শন
কক্সবাজারের উখিয়ায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা এক মামলায় এক স্থানীয় জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ ৫ই মার্চ, বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তির নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর শাখার অর্থ সম্পাদক বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী এক প্রবাসীর স্ত্রী।
অভিযোগে বলা হয়েছে, পারিবারিক অমিলের কারণে তিনি বাবার বাড়িতে অবস্থানকালে মিরাজের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় এবং সেই সম্পর্কের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তিনি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগীর দাবি, তাকে প্রায় ১৮ দিন কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয় এবং প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তিনি ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্ত করে যথাযথ প্রমাণ সংগ্রহের পর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। পুলিশ ও আদালত সূত্র জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর