1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সিলেট নগরের কবি নজরুল মিলনায়তনের নাম বদল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫০ সময় দর্শন

জেলা প্রতিনিধি

সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় অবস্থিত কবি নজরুল মিলনায়তনের নাম পরিবর্তন করে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে পুনরায় নামকরণের নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মিলনায়তন পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।।

প্রতিমন্ত্রী বলেন, সংস্কারের জন্য ‘এম সাইফুর রহমান মিলনায়তন’ নামেই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নামটি সামনে বড় ও স্পষ্ট করে লিখতে হবে, যাতে সহজে দৃশ্যমান হয়। প্রয়োজনে অতিরিক্ত ব্যয় হলেও সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সংস্কৃতি কর্মীরা জানান, প্রথমে মিলনায়তনটির নাম ছিল সিলেট অডিটোরিয়াম। পরে চারদলীয় জোট সরকারের সময় সংস্কারের পর এটি এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নাম পরিবর্তন করে রাখা হয় কবি নজরুল মিলনায়তন।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

তিনি জানান, বর্তমানে মিলনায়তনটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। যথাযথ তদারকি নিশ্চিত করতে এটি সিটি করপোরেশনের আওতায় নেওয়ার প্রস্তাব দেওয়া হলে প্রতিমন্ত্রী সম্মতি দিয়েছেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে মিলনায়তনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এখন থেকে সংস্কারকাজ ও পরিচালনা সিটি করপোরেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host