1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিএনপি নেতা আবু তাহের টগান হাতে অসুস্থ কর্মীর বাড়িতে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬২ সময় দর্শন
শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা আবু তাহের।
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক দলীয় কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় বিএনপি নেতা আবু তাহের। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন এলাকায়।  অসুস্থ কর্মীর শিয়রে আগ্নেয়াস্ত্রসহ তার এই ছবি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে আবু তাহের দাবি করেছেন, অস্ত্রটি তার লাইসেন্স করা বৈধ শটগান এবং নিজের নিরাপত্তার স্বার্থেই তিনি এটি সাথে রেখেছিলেন। রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে লাইসেন্সের শর্ত ভঙ্গের প্রমাণ মিললে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host