1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৯ সময় দর্শন

তেরখাদা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বরগুনা-2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি-কে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন আসনের আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
হুইপ হিসেবে নিয়োগ পাওয়া অন্যরা হলেন—হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের আশরাফ উদ্দিন নিজান।
সংসদ সচিবালয় জানিয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।
খুলনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রকিবুল ইসলাম বকুলের এ নিয়োগে স্থানীয় রাজনৈতিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি খুলনা অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় সংসদে হুইপদের দায়িত্ব হলো দলীয় শৃঙ্খলা রক্ষা, সংসদীয় কার্যক্রমে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাব পাসের ক্ষেত্রে সমন্বয় করা। ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন নেতৃত্বের এ দায়িত্ব বণ্টন সংসদীয় কার্যক্রমে গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host