1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

খুলনা-৪ আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ সময় দর্শন

তেরখাদা প্রতিনিধি :

খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনের ১৪৪টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল বিজয়ী হয়েছেন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন হলে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান, সব কেন্দ্রের ফল একত্রিত করে আনুষ্ঠানিক ঘোষণা পরে নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে।

 

 

 

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯৬৮ জন, নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচজন।

 

বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯২ হাজার ৬৬৭ ভোট। এতে ধানের শীষ প্রতীক দেয়াল ঘড়ির চেয়ে ১২ হাজার ৬৭১ ভোটে এগিয়ে রয়েছে।

ফলে খুলনা-৪ আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host