1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ সময় দর্শন
দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

 

কোয়াসিম সিদ্দিকী, বিশেষ প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘসময় চিকিৎসা বিহীন অবস্থায় থাকার কারনে হুমায়ুন কবির নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় গুরুতর অসুস্থ অবস্থায় কবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি চিকিৎসা দেওয়ার পরিবর্তে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার মাহফুজুর রহমান তাকে পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন স্বজনদের অভিযোগ, পুরুষ ওয়ার্ডে নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো চিকিৎসক বা নার্স রোগীর খোঁজ নেননি। এ সময় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি করতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য রোগীকে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার আগেই রোগীর মৃত্যু হয়।
নিহত হুমায়ুন কবির উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তিনি পেশায় ছিলেন একজন গরু ব্যবসায়ী। নিহতের ছোট ভাই জানান, রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তারপরও বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা না বলে তাকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়ে উপসহকারী মেডিকেল অফিসার মাহফুজুর রহমান বলেন, “সবকিছু ঠিক মনে হওয়ায় রোগীকে ভর্তি করানো হয়। তবে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসা চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি সঠিক নয়। জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. প্রিয়ম তালুকদার বলেন, “ রোগীকে এখানে ভর্তি করার সুযোগ ছিল না। সরাসরি উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করাই সঠিক সিদ্ধান্ত ছিল।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত বুকের ব্যথার রোগীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করার কোনো সুযোগ নেই। রোগীর স্বজনরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host