1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ফেনীতে বিএনপি নেতার নেতৃত্বে যুবদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ সময় দর্শন

জেলা প্রতিনিধি

ফেনীর দাগনভূঞায় নাসির উদ্দীন (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালামনগর এলাকায় এ হত্যা চেষ্টা চালানো হয়।

জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সাইফুর রহমানের ভাই কাজী পলাশের নেতৃত্বে প্রকাশ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিরের উপর হামলা করা হয়। এসময় তাকে গুলি ও কোপানোর অভিযোগ করেন তিনি।

আহত নাসিরের দাবি, পুর্ব শত্রুতার জেরেই দলীয় লোকেরা তাকে হত্যাচেষ্টা করেছে। পথচারীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত নাসির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থক। হামলা করেন বিএনপির অপর গ্রুপের কর্মীরা।

তবে কাজী সাইফুর রহমানের দাবি, হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর সেনা-পুলিশের যৌথ টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host