1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা তারেক’ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৭০ সময় দর্শন
চিতা তারেক

জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে হাসান তারেক ওরফে ‘চিতা তারেক’ (৩০) নামে এক যুবদল ক্যাডার ও শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ২২শে জানুয়ারি, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পর্যন্ত পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলি উদ্ধার করা হয়। আজ শুক্রবার ভোররাতে যৌথবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন। এসময় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন, মেজর মো. রাহাত খান।

গ্রেপ্তারকৃত চিতা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও উপজেলা যুবদলের সক্রিয় নেতা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরমান হাবিব অপুসহ একটি টহল দল এবং পুলিশের সমন্বয়ে পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনী। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই শ্বাসরুদ্ধকর অভিযান চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। অভিযান চলাকালে এসপি মসজিদের সামনে থেকে চিতা তারেককে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এসময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার ও ২টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত হাসান তারেক ওরফে চিতাকে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host