1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে ফাতেমা আক্তার নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা হত্যা করেছে, সেটি তারা এখনো নিশ্চিত হতে পারেনি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

খিলগাঁও থানা–পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার একাদশ শ্রেণিতে পড়াশোনা করত। পরিবারের সঙ্গে সে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত। দুই দিন আগে তার মা–বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। ঢাকায় সে ও তার বোন ছিলেন।

থানা–পুলিশ সূত্র জানায়, বিকেলে ফাতেমার বোন বাসার বাইরে যান। ফিরে এসে ফাতেমার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) ফরেনসিক দল এসেছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host