1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির জরুরি নির্দেশনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ সময় দর্শন

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি এলাকায় কঠোর তদারকি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে চারটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) ইসির সচিবালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় গঠিত কমিটিগুলো হলো: ১. ভিজিল্যান্স ও অবজারভেশন টিম ২. নির্বাচন মনিটরিং টিম ৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ৪. ভ্রাম্যমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী ইউনিট (মোবাইল টহল ইউনিট)
ইসির নির্দেশনা অনুযায়ী, জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এই কমিটিগুলোর সভাপতিত্ব করবেন। উপজেলা ও থানা পর্যায়ে সভাপতির দায়িত্ব পালন করবেন সহকারী রিটার্নিং অফিসাররা। প্রতিটি কমিটিকে আইন ও নির্বাচনি বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান দায়িত্ব ও কার্যাবলি:
আচরণবিধি তদারকি: ভিজিল্যান্স ও অবজারভেশন টিম প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনি ব্যয়ের সীমা পর্যবেক্ষণ করবে। কোনো অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও কমিশনে দৈনিক প্রতিবেদন জমা দেবে।
নিরাপত্তা জোরদার: ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের জন্য নিরাপদ যাতায়াতের পরিবেশ তৈরি করা হবে।
অবৈধ অস্ত্র উদ্ধার: পুলিশ সুপার বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সমন্বয় করে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটারদের উৎসাহ প্রদান: নারী ভোটারসহ সকল সাধারণ ভোটার যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন, সে লক্ষ্যে প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
এছাড়াও, প্রার্থীদের এজেন্ট ও সমর্থকদের আচরণবিধি ভঙ্গের শাস্তি সম্পর্কে সচেতন করতে ব্যাপক প্রচারণার নির্দেশ দেওয়া হয়েছে। ইসির এই পদক্ষেপ নির্বাচনি পরিবেশকে আরও আস্থাশীল ও নিরাপদ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host