1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রামপুরায় পণ্যবাহী গাড়ি থামিয়ে পুলিশের চাঁদাবাজি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ সময় দর্শন

স্টাফ রিপোর্টার

রাজধানীর রামপুরা এলাকায় দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পণ্যবাহী গাড়ি থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০-১২-২০২৫) দুপুরে রামপুরা থানার আওতাধীন একটি সড়কে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সড়কে চলাচলরত পণ্যবাহী একটি গাড়ি থামিয়ে পুলিশ পরিচয়ধারী একজন কর্মকর্তা চালকের সঙ্গে কথা বলেন। এ সময় সড়কের পাশে কিছুক্ষণ অবস্থান করতে দেখা যায় তাদের। ঘটনাস্থলে তোলা একটি ছবিতে পণ্যবাহী গাড়ি ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে দায়িত্ব পালনরত অবস্থায় দেখা গেছে।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, নিয়মিতভাবেই ওই এলাকায় পণ্যবাহী গাড়ি থামিয়ে হয়রানি ও অর্থ আদায়ের ঘটনা ঘটছে।

তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহল মনে করছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host