1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কোনোভাবেই বেআইনি পথে পা বাড়ানো যাবে না: ভূমি উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নিজেদের জনবান্ধব রূপে প্রতিষ্ঠা করতে হবে। কোনোভাবে বেআইনি পথে পা বাড়ানো যাবে না।ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ রোববার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (এলএটিসি) নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)দের ‘৪৫ ও ৪৬তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্ব নিয়েছি। এই ক্রান্তিকালে সবাই প্রশাসনের ওপর আস্থা রেখেছিল।

আলী ইমাম মজুমদার বলেন, প্রশাসন ক্যাডার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্ভিস। মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত সর্বত্র কাজ করার সুযোগ রয়েছে। জনগণের সেবা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই আস্থা ও নির্ভরতা ধরে রাখতে হবে। অনেক সহকারী কমিশনার (ভূমি) ইতোমধ্যেই জনবান্ধব সেবা প্রদানের মাধ্যমে জাতির কাছে পরিচিতি অর্জন করেছেন। তাদের অনুসরণ করতে হবে। অন্যথায় প্রশাসন ক্যাডারের অস্তিত্ব ভূলুণ্ঠিত হবে।

তিনি সহকারী কমিশনারদের উদ্দেশ্যে বলেন, একটি উপজেলায় শাসন ব্যবস্থার দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন এসি (ভূমি)। তাই তার মানসিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে, মননে পরিবর্তন আনতে হবে। বিশেষায়িত জ্ঞান অর্জন করে মাঠ প্রশাসনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠপ্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি)’র উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলএটিসির পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা রহমান শম্পা।

সূত্র: বাসস

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host