1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ বাজারে সোনালী মুরগির রেকর্ড দাম, গায়েব সয়াবিনের বোতল আশুলিয়ায় প্রকাশ্যে প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই সাফ ইয়ুথ টিটিতে বাংলাদেশের সোনা জয় রাষ্ট্র কি আইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করছে—প্রশ্ন জিল্লুর রহমানের নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল

ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া : রিউমার স্ক্যানার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৪ সময় দর্শন

বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞা আরোপের দাবি ভুয়া।

সম্প্রতি ‘তামান্না আখতার ইয়েসম্যান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেখানোর কারণে ফিনল্যান্ড সরকার ড. ইউনূসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ওই পোস্টে আরও দাবি করা হয়, বাংলাদেশের সংবিধানের ৩৪৭ অনুচ্ছেদের ভিত্তিতে ফিনল্যান্ড এই নিষেধাজ্ঞা দিয়েছে। পোস্টটিতে ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম বার্থেল ফারবার বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে একই দাবি আরও বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ছড়ানো হয়।আজ রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্যকে মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন।

প্রথমত, বাংলাদেশের সংবিধানে কোনো ৩৪৭ অনুচ্ছেদ নেই এবং ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আলেকজান্ডার স্টাব, বার্থেল ফারবার নন।

দ্বিতীয়ত, পোস্টে ব্যবহৃত ছবিটি আসলে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো সেনিক ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি-র একটি পুরনো বৈঠকের।

রিউমার স্ক্যানারের তদন্ত অনুযায়ী, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, এটি ২০২২ সালের ৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host