1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ন্যায্য অধিকার থেকে সরবে না ইরান: মোজতবা খামেনি লক্ষ্মীপুরে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ বাজারে সোনালী মুরগির রেকর্ড দাম, গায়েব সয়াবিনের বোতল আশুলিয়ায় প্রকাশ্যে প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই সাফ ইয়ুথ টিটিতে বাংলাদেশের সোনা জয় রাষ্ট্র কি আইনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করছে—প্রশ্ন জিল্লুর রহমানের নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন

ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১১৪ সময় দর্শন

দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে রাজধানীর টার্মিনালগুলোতে ঢুকছে গাড়ি। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্যদিনের চেয়ে বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও কোথাও ভোগান্তির চিত্র দেখা যায়নি। ঢাকায় সড়কে নেই যানজট।যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকার বিভিন্ন বাস স্টপেজে বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের নামিয়ে বাসগুলো আবার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। শ্যামলী, গ্রিন লাইন, সোহাগ, স্টার লাইন, লাল সবুজ, এনা, ইকোনোসহ বড়-বড় বাস কোম্পানিগুলোর বাসের আধিক্য দেখা যায়। সঙ্গে লোকাল বাসে করেও আসছেন অনেক যাত্রী। এসময়ে যারা ঢাকায় আসছেন তাদের অনেকেই অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন।

তবে এখন পর্যন্ত সড়কে কোনরূপ ভোগান্তি চোখে পড়েনি। রয়েল বাস থেকে কমলাপুর টার্মিনালে এসে নামেন শুভ নামের এক যাত্রী। তিনি বাসসকে বলেন, আগে থেকে টিকিট কিনে রাখায় আসতে সহজ হয়েছে। কুমিল্লায় কাউন্টারে যাত্রীদের চাপ রয়েছে বলে জানান তিনি। ঢাকা থেকে ফিরতি বাসের অপেক্ষা থাকছেন যাত্রীরা।

ঢাকার টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, খুলনা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের নানা প্রান্ত থেকে যাত্রী নিয়ে একের পর এক বাস ঢুকছে রাজধানীতে। এসব বাস থামছে গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, ফকিরাপুল, জুরাইন, শনিরআখড়া, রায়েরবাগ ও কাজলা এলাকায়।

যাত্রীদের অনেকে জানান, অগ্রিম টিকেট কাটতে না পারায় তারা লোকাল বাসে করে ঢাকায় আসছেন।

বাস থেকে নেমে কেউ রিকশা, কেউ সিএনজি অটোরিকশা আবার কেউ ঢাকার লোকাল বাসে যাচ্ছেন গন্তব্যে। কেউ-কেউ যাচ্ছেন মতিঝিলে মেট্রোরেলের স্টেশনের দিকে। আবার কেউ মোটরসাইকেল ভাড়া করছেন।

আজ ঈদুল আযহার সপ্তম দিনেও সকাল থেকে ঢাকার সড়ক অনেকটাই ফাঁকা। নেই অতিরিক্ত যানবাহনের চাপ। রামপুরা এলাকায় দায়িত্বতর ট্রাফিক সফিকুল ইসলাম জানান, সকাল থেকে জ্যাম নেই। প্রতিটি জায়গায় ট্রাফিক সদস্য রয়েছেন। তবে আজ বিকেল থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে। আগামীকাল সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ঢুকবে বলে তিনি মনে করেন। অতীতেও লম্বা ছুটির শেষ দিনেই চাপ লক্ষ্য করা গেছে।

ঈদুল আযহা উপলক্ষে ৫ জুন থেকে ছুটি শুরু হয়। ১৫ জুন রোববার থেকে অফিস আদালতে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host