1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাইপলাইনে হামলায় সৌদির তেল রপ্তানি কমল ১০ শতাংশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬২ সময় দর্শন

 

অনলাইন ডেস্ক

সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে হামলার কারণে দেশটির দৈনিক তেল সরবরাহের সক্ষমতা কমেছে ৭ লাখ ব্যারেল, যা দেশটির বর্তমান রপ্তানির প্রায় ১০ শতাংশ। বৃহস্পতিবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ‘হামলাগুলোর মধ্যে ইস্ট ওয়েস্ট পাইপলাইনের একটি পাম্পিং স্টেশনও অন্তর্ভুক্ত ছিল। এর ফলে পাইপলাইনটির মাধ্যমে দৈনিক প্রায় ৭ লাখ ব্যারেল তেল সরবরাহ কমে গেছে।’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’ইরানের হামলায় উপসাগরীয়
ইরানের হামলার কারণে সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে এই প্রথমবারের মতো সরকারিভাবে বিবৃতি দিল সৌদি আরব। এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের ইসলামাবাদে উচ্চপর্যায়ের শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পর এবং এর মধ্য দিয়ে জাহাজ চলাচল সীমিত করার পর উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহের জন্য ইস্ট ওয়েস্ট পাইপলাইনটির গুরুত্ব বেড়েছে। পাইপলাইনটি সৌদি আরবরে উপসাগরীয় উপকূলকে লোহিতসাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে সংযুক্ত করে। বিবৃতিতে বলা হয়, মানিফা ও খুরাইস তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতেও হামলা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host