1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ফারাক্কা বাংলাদেশে কারবালা তৈরি করেছে: উপদেষ্টা ফরিদা আখতার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১৬ সময় দর্শন

ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির নায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। নায্য হিস্যা আদায়ে তার সরকার তৎপর রয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

উপদেষ্টা বলেন, মওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে। ভারতের সাথে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব এবং যদি আমরা ঠিকমতো পানি না পাই, তাহলে দরকার হলে আমরা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে যাব। তিনি বলেন, যে ক্লসগুলো আছে ফারাক্কা চুক্তিতে, সেটা আমরা আদায় করার চেষ্টা করব।

ফারাক্কা বাংলাদেশ কারবালা তৈরি করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ফারাক্কার কারণে ৬ কোটি মানুষ সরাসরি, কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এই বিচার আমরা চাইব। সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ থাকবে। সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব। -বলেন উপদেষ্টা ফরিদা আখতার।

এর আগে তিনি রাজশাহী কলেজে পৌঁছালে কলেজের বিএনসিসি দল তাকে গার্ড অফ অনার প্রদান করে।

সুত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host