1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২৪ সময় দর্শন

ররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। এখন এটির রক্ষণাবেক্ষণ চলছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, মন্ত্রণালয় লক্ষ্য করেছে কিছু সময়ের জন্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে অনুমোদনহীন অপ্রাসঙ্গিক কিছু কনটেন্ট শেয়ার করা হয়েছে। যা মন্ত্রণালয়ের নীতির পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের ক্ষেত্রে এই ফেসবুক পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক পেজের কোনো পোস্ট, বার্তা বা কনটেন্টে কেউ যেন বিশ্বাস বা শেয়ার না করে সে বিষয়ে সবাইকে অনুরোধ জানানো হয়।

এদিকে, মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল সরকারি হালনাগাদ তথ্য ও বার্তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সূত্র: বাসস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host