1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের প্রধান উসকানিদাতা এরদোগান: আসাদ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৭১ সময় দর্শন

বিরোধপূর্ণ নাগোর্না-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার যুদ্ধের প্রধান উসকানিদাতা হিসেবে তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে অভিযুক্ত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এই যুদ্ধে তুরস্ক সেনা পাঠিয়েছে বলেও দাবি করেন আসাদ।

মঙ্গলবার রুশ সংবাদ সংস্থা আরআইকে দেয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্টের ওই মন্তব্য দক্ষিণ ককেশাস অঞ্চলে বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারদের সংঘাতকে আরো বাড়িয়ে তুলতে পারে।

বাশার আল-আসাদ শুধু তুরস্কের প্রেসিডেন্টকে প্রধান উসকানিদাতা হিসেবেই আখ্যা দেননি, বরং তিনি বলেছেন, সিরিয়া থেকে যোদ্ধাদের সরিয়ে নিয়ে সংঘাতপূর্ণ নাগোর্না-কারাবাখ অঞ্চলে মোতায়েন করেছে তুরস্ক। তবে আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক নাগোরনো-কারাবাখ অঞ্চলে সেনা পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে।

বাশার আল-আসাদ বলেছেন, তিনি (এরদোগান) লিবিয়ায় সন্ত্রাসীদের সমর্থন করেছেন। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগোর্না-কারাবাখ ঘিরে সাম্প্রতিক যে সংঘাত শুরু হয়েছে সেখানেও তিনিই এর প্রধান উসকানিদাতা এবং যুদ্ধের মূল পরিকল্পনাকারী।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে আসাদ আরো বলেন, ‘নাগোর্না-কারাবাখ সংঘাতে লড়তে সিরীয় ভাড়াটে যোদ্ধাদের সেখানে মোতায়েন করেছে তুরস্ক। দামেস্ক এটি নিশ্চিত করতে পারে।’ তবে আঙ্কারা ও বাকু এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ২৭ সেপ্টেম্বর বিবাদপূর্ণ নাগোরনো-কারাবাখের মালিকানা ঘিরে প্রতিবেশি দুই দেশে আজারবাইজান ও আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ১৯৯০ এর দশকের পর এই অঞ্চলে এত বড় সংঘাত আর কখনও দেখা যায়নি।

সূত্র : আল আরাবিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host