1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন

তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ সময় দর্শন

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় দু’টি পৃথক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন।

তিনি আজ সকাল পৌনে ৭ টায় তুরস্ক সফরে যান।সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাসসকে এ কথা জানান।

তিনি বলেন, ‘তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারপতি কাদির ওজকায়া তুরস্কের সাংবিধানিক আদালত এর ৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের  জন্যে বাংলাদেশের প্রধান বিচারপতিকে বিশেষ আমন্ত্রণপত্র পাঠান।

সফরকালে প্রধান বিচারপতি কাল ইস্তাম্বুলের দোলমাবাছ প্রাসাদে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।

এছাড়া প্রধান বিচারপতি আগামী ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত ‘ক্লাইমেট জাস্টিস এন্ড দ্য কনস্টিটিউশন: রিফ্লেকশনস ফ্রম দ্য গ্লোবাল সাউথ’-শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। এতে ছাত্র, শিক্ষক, আইনজ্ঞ, আইনজীবী, অন্যান্য পেশাজীবীসহ আবুধাবির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

প্রধান বিচারপতি ২৮ এপ্রিল সকালে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের একটি ওয়ার্কশপে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

সুত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host