1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর

বাংলা নববর্ষকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ সময় দর্শন

বাংলা নববর্ষকে ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন ও দেশের আইন শৃঙ্খলা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটসহ বিভিন্ন স্থানে বাটার দোকান ও কেএফসিতে হামলা ও ভাঙচুরের  বিষয়ে দায়ের করা মামলায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিরাপত্তা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সারাদেশের ন্যায় এসব ব্যবসা প্রতিষ্ঠানেও পর্যাপ্ত নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেছেন, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই।

জাহাঙ্গীর চৌধুরী বলেছেন, রমজান এবং ঈদের সময়ের মতো দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেছেন, মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার যাতে বিঘ্নিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাটা ও কেএফসি লুটপাটের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।  আর এমন ঘটনা যাতে না ঘটে সেজন্যও ব্যবস্থা নেয়া হয়েছে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের পহেলা বৈশাখের আয়োজনে বাংলাদেশের সব জাতি গোষ্ঠী অংশগ্রহণ করবে। তবে শোভাযাত্রার নাম কী হবে, তা ঠিক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে।

তিনি বলেন, আগামী ১০ এপ্রিল বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হবে চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার নাম। অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলবে, তা ডিএমপি নির্ধারণ করবে বলেও জানান এই উপদেষ্টা।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host