1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আছিয়া

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৪০ সময় দর্শন

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া আট বছরের শিশু আছিয়ার লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় জানাজার শেষে রাত সাড়ে আটটায় সোনাইকুন্ডী সম্মিলিত কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয় ।

চাঞ্চল্যকর আট বছরের শিশু আছিয়া ধর্ষণের মৃত্যুর ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে,একই সাথে আছিয়ার গ্রামের বাড়ি মাগুরা জেলা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শোকে স্তব্ধ হয়ে গেছে মানুষ।

ঢাকা থেকে নিজের জেলা মাগুরাতে ফেরার পর মাগুরা নোমানী ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি জারিয়া গ্রামের পাশে সোনাইকুন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানা যায় অনুষ্ঠিত হয়। জানাজার প্রথম সারিতে কফিনের পাশে তার পিতাকে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ।

এতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম পুলিশ সুপার মিনা মাহমুদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খান ও উপজেলার বিএনপি’র নেতৃবৃন্দসহ অন্যান্যদের মধ্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জি, মাগুরা সেনা ক্যাম্পের সেনা সদস্যরাসহ হাজার হাজার লোকজন এ জানাজায় অংশগ্রহণ করে।

এ ব্যাপারে এলাকাবাসীর মোহাম্মদ আব্দুল খালেক জানান আমরা অনতিবিলম্বে এই ধর্ষকের ফাঁসি চাই।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host