1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক 

রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় সপরিবারে গিয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তারা শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যস্ত সূচির মাঝে কিছুটা সময় বের করে প্রধানমন্ত্রী তার স্ত্রী ও কন্যাকে নিয়ে নাটকটি দেখতে যান। ‘কবি চিতাবাঘ’ নাটকটির আয়োজন করে শিকড় চিলড্রেনস থিয়েটার। নওশিন আফরোজ বৃষ্টির গল্পে এবং হালিমা তুস সাদিয়া নিশার নির্দেশনায় নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস। নাটক দেখার শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনয় করা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার কন্যা ও স্ত্রীও শিশুদের সঙ্গে কথা বলেন। এর আগে গত ৩ এপ্রিল কন্যা জাইমা রহমানকে নিয়ে ধানমণ্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে একটি চলচ্চিত্র উপভোগ করেছিলেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host