1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

নতুন ভোটার তালিকা প্রকাশ ৩০ জুনের মধ্যে: ইসি সানাউল্লাহ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩০ সময় দর্শন

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোটবিমুখ জনগোষ্ঠির এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই এবারের ভোটার দিবস তাৎপর্যপূর্ণ, যাতে করে কেউ ভুয়া কিংবা অস্বচ্ছ ভোটার তালিকা না বলতে পারে।  এমনকি তরুণ ভোটারদের ভোটে অন্তভুর্ক্ত করা এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে। আগামী ৩০ জুনের মধ্যে নতুন করে আবারও নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাতের ভোট দেখতে চায় না নির্বাচন কমিশন। ভোটে কারও কর্তৃত্ব দেখতে চাই না’।

এসময় ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ভালো হয়নি। এর দায় নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারে না। সেটা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন ইসির কর্মচারী পর্যন্ত।

ইসি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু ভোটের জন্য ইস্পাতের মধ্যে কঠিন অবস্থায় থাকবে কমিশন। কমিশন ভেঙ্গে যাবে কিন্তু মচকাবে না। জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না নির্বাচন কমিশন বলে যোগ করেন তিনি।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host