1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড় শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট

ইউএনও ওয়াহিদা হাসপাতাল ছাড়তে পারেন আজ, হামলাকারী নিয়ে নতুন প্রশ্ন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৪৪৭ সময় দর্শন

পুরো এক মাস হাসপাতালে থাকার পর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে ছাড়পত্র (রিলিজ) দেওয়া হতে পারে আজ।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা এখন অনেক ভালো। তিনি এখন একাই চলাফেরা করতে পারছেন, তেমন রিস্ক ফ্যাক্টর নেই।

গতকাল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন জানান, ওয়াহিদা খানমের ব্রেনের একটি অংশ পুরো প্যারালাইজড ছিল, সেটার এখন যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে তিনি এখন অন্য কারো সাপোর্ট ছাড়া একাই হাঁটতে পারছেন। হালকা একটু সমস্যা যা রয়েছে আশা করা যায় পরবর্তী সময়ে ফিজিওথেরাপিসহ অন্যান্য চিকিৎসা নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।

গত ১ সেপ্টেম্বর ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলা করা হয়।

হামলাকারী নিয়ে নতুন প্রশ্ন

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাঁর বাবার ওপর হামলার ঘটনা ফের আলোচনার ডালপালা মেলছে। গত মঙ্গলবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা দাবি করেছেন, এই ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি রবিউল জড়িত নন। এর পর থেকেই ঘটনাটি নিয়ে আবারও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পাঁচ ধরনের তথ্যই প্রমাণ করে এই ঘটনায় রবিউলের সম্পৃক্ততা শতভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host