1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

পাচারকৃত অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহায়তা চান মাহফুজ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ সময় দর্শন

দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে এবং অতীতের স্বৈরাচারী শাসনের কারণে ভঙ্গুর অবস্থায় পড়া অর্থনীতি সচল রাখতে বুধবার যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ বুধবার ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে মাহফুজ আলম বলেন, ‘পাচার করা টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি সচল রাখতে আমরা সেই অর্থ ফেরত চাই।’

মাহফুজ হাইকমিশনারকে নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে সরকারের প্রচেষ্টার বর্ণনা দেন।

তিনি বলেম, ‘এটি আমাদের বিপ্লব এবং আমাদের এটি রক্ষা করতে হবে।’তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আদর্শ ছিল মূলত মর্যাদাপূর্ণ। বহু বছর ধরে বাংলাদেশিদের মর্যাদা ছিল না।  সুতরাং, এই বিপ্লবের সাথে তাদের এক ধরনের আবেগজাত সংযোগ রয়েছে। তারা সমতা ও ন্যায়বিচারের জন্যও লড়াই করেছেন।

হাইকমিশনার কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে যুক্তরাজ্যের সহায়তা তুলে ধরেন।

মাহফুজ একটি বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য একটি নতুন ভ্রমণ সতর্কতার বিষয়টি উত্থাপন করেন যা মঙ্গলবার ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।

হাইকমিশনার কুক উপদেষ্টাকে আশ্বস্ত করতে  বৈদেশিক, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, যুক্তরাজ্য ব্রিটিশ নাগরিকদের আগমন বা বসবাস সংক্রাম্ত সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর হালনাগাদ তথ্য ও পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে কি না তা নিশ্চিত করতে সর্বদা প্রতিটি দেশের জন্য ভ্রমণ পরামর্শ পর্যালোচনা করে থাকে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host