1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

১২ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৬৫ সময় দর্শন

দেশের চারটি জেলার পাঁচটি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় এসব ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতা করবেন তারা।

গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রার্থী যারা- ১২টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে নুরুজ্জামান মন্ডল, বনগ্রামে মোখলেছুর রহমান ও কামারপাড়ায় সুবল চন্দ্র সরকার; ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুরে নূরে আলম ও ওমরপুরে রিয়াজুল ইসলাম; কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্বে মোহাম্মদ মমতাজ উদ্দিন  খান, জোড়কানন পশ্চিমে হাসমত উল্লাহ, বারপাড়ায় সেলিম আহাম্মদ, চৌয়ারায় আবুল কালাম আজাদ ও বিজয়পুরে তানভীর হোসেন; চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবীতে ইউসুফ যুবাইর এবং ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণে মোহাম্মদ হোসেন মিন্টু।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host