1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শেখ হাসিনার শ্রদ্ধা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ সময় দর্শন

ভারতের জাতির জনক এবং অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে দেশটির রাজধানী নয়াদিল্লির রাজঘাটে এই শ্রদ্ধা জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা অন্যান্য মন্ত্রী ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

টুইটারে বার্তাসংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির রাজঘাটে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

এর আগে, মঙ্গলবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host