1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

লাইফ সাপোর্টে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৪৬ সময় দর্শন

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের  ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা এখন অনেকটাই সঙ্কটাপন্ন। 

খবরটি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।

জানা গেছে, গত দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার ইআরসিপি করা হয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

ডা. এএসএম আলমগীর বলেন, ডা. ফ্লোরার ইআরসিপি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিডনীতেও দেখা দিয়েছে সমস্যা। গতকাল ডায়ালাইসিস করা হয়েছে। বর্তমানে ডা. ফ্লোরা লাইফ সাপোর্টে আছেন।

উল্লেখ্য, ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাকালে নিয়মিত করোনার আপডেট নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হতেন। কাজ করেছেন সম্মুখযোদ্ধা হিসেবে। পাশাপাশি করোনা নিয়ে নানা ধরনের গাইডলাইন দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন তিনি। সেই সময় ডা. ফ্লোরা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক ছিলেন। পরবর্তীতে তাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host