1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

আগামীকাল দেশে আসছে ‘বাংলার সমৃদ্ধি’র নিহত সেই নাবিকের মরদেহ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩১৫ সময় দর্শন

আগামীকাল রবিবার দেশে এসে পৌঁছাবে ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ। শুক্রবার (১১ মার্চ) রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, আগামীকাল রবিবার দুপুর ২টার দিকে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছাবে। তার্কি এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে করে তার মরদেহ আনা হবে।

এর আগে গতকাল শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন জানান, নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহবাহী ফ্রিজারভ্যান ইউক্রেনে থেকে মলদোভায় পৌঁছেছে। এখন তা রোমানিয়ার পথে রয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজ বাংলার সমৃদ্ধি জাহাজটি। পরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে, অন্য ২৮ জনকে গত বৃহস্পতিবার জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয়।

এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়। ৫ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের অলভিয়া বন্দর সংলগ্ন বাঙ্কার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মলদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

৬ মার্চ বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে দুপুরের পর রোমানিয়া পৌঁছান। গত বুধবার ২৮ নাবিক রোমানিয়ার রাজধানীতে বুখারেস্ট বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host