1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

ভাঙ্গুড়ায় প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা পায়নি নতুন বই

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৩৯১ সময় দর্শন
ভাঙ্গুড়ায় প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা পায়নি নতুন বই
প্রতীকি ছবি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে গিয়ে পেয়ে যায় নতুন বই। নতুন বই হাতে পেয়ে এসব শিশু-কিশোর শিক্ষার্থীদের মনে তৈরি হয় এক অন্যরকম আনন্দ। কিন্তু এই আনন্দ থেকে এখনো বঞ্চিত হয়ে আছে একদল শিশু শিক্ষার্থী। আট দিন অতিবাহিত হলেও পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রাক প্রাথমিকের ৪ হাজার ২০০ খুদে শিক্ষার্থী পায়নি নতুন বই।

আজ শনিবার উপজেলার বিদ্যালয়গুলোতে বই এসে না পৌঁছানোয় খালি হাতে ফিরে গেছে খুদে শিক্ষার্থীরা। জানা যায়, নতুন এ বছরের প্রথম দিনে উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। এদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সবগুলো বই বিতরণ করা হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হয়েছে দুটি করে বই। অন্যদিকে, প্রাক প্রাথমিকের ৪ হাজার ২শ শিক্ষার্থীরা সিলেবাস অনুযায়ী একটি বই ও একটি অনুশীলন খাতা পাওয়ার কথা। কিন্তু বছরের প্রথম দিনে অনুশীলন খাতা পেলেও নতুন বইয়ের গন্ধ এখনো পায়নি এ সকল খুদে শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার নতুন বই নিতে বিদ্যালয়ে আসে প্রাক-প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা।

এ সময় স্কুলে এখনো বই আসেনি বলে তাদের জানিয়েছে শিক্ষকেরা। ফলে প্রথম দিনের মতো আজও মন খারাপ করে খালি হাতে ফিরতে হয় ওদের। এ বিষয়ে উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান বলেন, ‘বিদ্যালয়ে বই এসে না পৌঁছানোয় প্রাক-প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা যায়নি। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সবগুলো বই পেয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে দুইটি করে বই বিতরণ করা হয়েছে।’

উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের ঝবঝবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন্নাহার বলেন, ‘প্রাক-প্রাথমিকের নতুন বই না পাওয়ায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারিনি। তবে ওদেরকে অনুশীলন খাতা দেওয়া হয়েছে।’ এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ  বলেন, ‘বই এসে না পৌঁছানোয় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি।

এ ছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সবগুলো বই না পাওয়ায় বিতরণ করা যায়নি। আশা করি খুব কম সময়ের মধ্যে বইগুলো পেয়ে যাব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host