1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ভর্তি লটারি সম্পন্ন

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ সময় দর্শন
সরকারি ভাঙ্গড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ভর্তি লটারি সম্পন্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে ২০২২ শিক্ষা বর্ষে ভর্তির জন্য ডিজিটাল লটারি সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির মাঠ চত্ত্বরে এই উন্মুক্ত ডিজিটাল পদ্ধতিতে ভর্তি লটারি সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নাহিদ হাসান খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পাবনা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম রবি,ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন ছবি, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম।

এসময় প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারি ভর্তি ইচ্ছু আবেদনকৃত শিক্ষার্থী- অভিভাবকগণ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

ভর্তির জন্য ডিজিটাল লটারি পরিচালনা করেন উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।

জানা গেছে, প্রাথমিকভাবে ১২০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host