1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৪৪ সময় দর্শন
খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষ শর্তে অস্থায়ীভাবে মুক্ত থাকা অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনি সুযোগ নেই।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনমন্ত্রী জানিয়েছেন আইনতগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা বুঝতে পারছেন। আমরা বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নিচ্ছি।’

তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এসেছিলেন, একটি চিঠি দিয়েছেন আমরা দেখেছি। আইনমন্ত্রী একটি মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি, আরও অধিকতর জায়গায় যদি নিতে হয় তাহলে আমরা পরামর্শ নেব। এখন আমাদের পর্যালোচনায় এটা এসেছে যে এটা নিয়ে আরও আমাদের কথা বলতে হবে।

সম্প্রতি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য তার ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host