1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

শিক্ষার্থীদের পুরোদমে ক্লাস কবে, যা জানালেন মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৬৩ সময় দর্শন
শিক্ষার্থীদের পুরোদমে ক্লাস কবে, যা জানালেন মন্ত্রী

করোনার আফ্রিকান ধরন ‘ওমিক্রন’ দ্রুত বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় নতুন শিক্ষাবর্ষে পুরোদমে ক্লাস শুরু করতে আগামী মার্চ পর্যন্ত সরকার ‘পর্যবেক্ষণ’ করবে।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ কমে আসায় দেশে গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে ক্লাস শুরু হয়েছে। তবে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্বজুড়েই বিধিনিষেধ আবার কঠোর হচ্ছে।

দীপু মনি বলেন, ‘ওমিক্রন নিয়ে শেষ কথা বলার সময় আসিনি। আমেরিকা, ইউরোপে ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে। আমাদের আরও দেখার দরকার। কাজেই মার্চ না আসা পর্যন্ত বলতে পারব না যে আমরা নিরাপদ অবস্থানে আছি।’

তাহলে এবার বই উৎসব হবে কিনা- এ প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, উৎসব করে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া না হলেও জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীর বই পেয়ে যাবে। এই বছরেও বই উৎসব করার মতো অবস্থা নেই। স্বাস্থ্যবিধি মানতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। সেই বিতরণের নিয়মে কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীরা সবাই হাতে বই পেয়ে যাবে।’

ছাপাখানা পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।  তিনি জানান, পুরোদমে কাজ চলছে।  ছাপার কাজ প্রায় শেষ। আগামী দু’দিনের মধ্যে বই বাঁধাই হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host