1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: সেই মেয়র বহিষ্কার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ সময় দর্শন
শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: সেই মেয়র বহিষ্কার

অনলাইন ডেস্কঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের পৌরসভা-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ায় শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করা হলো। এর আগে উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানস্থলে সরকারি দায়িত্ব পালনকালে মো. মেহের উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দেওয়ানগঞ্জ-কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। সরকারি দায়িত্ব পালনরত মো. মেহের উল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করার প্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগের বিষয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

266932619_3149323135286986_5530143149457600620_n

প্রজ্ঞাপন।

এতে আরও বলা হয়, শাহনেওয়াজ শাহানশাহ’র আচরণ শিষ্টাচার বহির্ভূত ও অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার ও অপশাসনের শামিল যা প্রশাসনিক দৃষ্টিকোন থেকে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। এ কারণে তাকে স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ধারা ৩১-এর উপ-ধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশক্রমে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পরিচালনা করার জন্য স্থানীয় প্রশাসন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে উপস্থাপকের দায়িত্ব দেওয়া হয়। উপস্থাপক স্থানীয় প্রশাসনের দেওয়া তালিকা অনুয়ায়ী মাইকে পুষ্পস্তবক অর্পণ করতে প্রথমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সরকার দলীয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুলের শ্রদ্ধা নিবেদন করছিলেন। ওই সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ পুষ্পস্তবক অর্পণ করতে গেলে দেওয়ানগঞ্জ পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করায় মেয়র জনসম্মুখে উপস্থাপককে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারেন। এ সময় উপজেলা প্রশাসনের জাতীয় অনুষ্ঠানটির কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে অপরজনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সমাপ্ত করে।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host