1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভাঙ্গুড়ায় আ.লীগ প্রার্থীর আচরনবিধি লঙ্ঘন করে হাজার লোকের ভূড়ি ভোজ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৮৯ সময় দর্শন
ভাঙ্গুড়ায় আ.লীগ প্রার্থীর আচরনবিধি লঙ্ঘন করে হাজার লোকের ভূড়ি ভোজ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি/

পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি লংঘন করে সহস্রাধিক লোকের ভুরি ভোজের আয়োজন করেছে। উপজেলার খানমরিচ ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী মন্ডল সোমবার দুপুরে তার সমর্থকদের জন্য এই খাবার আয়োজন করেন।

প্রশাসনের নিষেধাজ্ঞা অনমান্য করে এমন বিশাল আয়োজন করায় সাধারন ভোটারদের মধ্যে চরম ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর খানমরিচ ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের নুরুন্নবী মন্ডল, বিদ্রোহী প্রার্থী মনোয়ার খান মিঠু ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম প্রার্থী হয়েছেন। তবে প্রচারণা চালাচ্ছেন নুরুন্নবী মন্ডল ও মনোয়ার খান। প্রচারণা শুরু থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রায় প্রতিদিনই ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটছে। এরই মধ্যে গত শুক্রবার কয়েক দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হয়।

এ সময় দুই প্রার্থীর নির্বাচনী অফিসে ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে দুই প্রার্থীর কয়েক শতাধিক সমর্থক লাঠিসোটা নিয়ে হামলার প্রস্তুতি নিলে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এ অবস্থায় আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী মন্ডল আচরণবিধি লংঘন করে মোটরসাইকেল যোগে শতাধিক সমর্থক নিয়ে মনোয়ার খান মিঠুর এলাকায় রবিবার প্রচারণা চালাতে যান।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতে নুরুন্নবী মাস্টার দুলালের আট হাজার টাকা জরিমানা করেন। কিন্তু এর পরেও নুরুন্নবী মন্ডল আবার রবিবারে সহস্রাধিক লোকের ভুরি ভোজের আয়োজন করেন। এতে প্রায় দশ মণ চাউল ও দুইটি গরুর মাংস দিয়ে খাবার রান্না করা হয়। যা প্রতিটি ওয়ার্ডে বিতরন করা হবে।

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ময়দানদিঘী গ্রামে নুরুন্নবী মন্ডল এর বাড়ির পাশের উঠানে সাতটি চুলায় রান্না চলছে। আর প্যান্ডেল তৈরি করা হয়েছে ময়দানদিঘী বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে। দুপুর বারো টা বাজতেই লোকজন ইউনিয়ন পরিষদ চত্বরে আসতে শুরু করেন।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করলে নুরুন্নবী মন্ডলের লোকজন মারমুখী আচরণ করে ছবি তুলতে বাধা দেন। এসময নুরুন নবীর ভাই স্থানীয় ক্যাডার ও আ.লীগ নেতা মাসুদ রানা এই বিষয়ে সংবাদ প্রকাশ করলে ভবিষ্যতে ভালো হবে না বলে হুমকি দেন।

ভূড়িভোজের বিষয়ে নুরুন নবী মাস্টার দুলাল জানান, এই খাবারের আয়োজন সম্পর্কে আমি কিছু জানি না। ইউনিয়ন আ.লীগ উপজেলা আ.লীগ নেতাদের জন্য এই আয়োজন করছে বলে জানি।

এ বিষয়ে জানতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। দ্রুত সময়ে এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করবে উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host