1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভাঙ্গুড়ায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থীকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৭ সময় দর্শন
ভাঙ্গুড়ায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থীকে জরিমানা

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরু নবী মন্ডল দুলাল মাস্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(১২ ডিসেম্বর) বিকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডীপুর বাজার এলাকায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তাকে উপজেলার সহকারি কমিশনার(ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

জানা গেছে, আগামী ২৬ তারিখে ইউপি নির্বাচনকে সামনে রেখে খানমরিচ ইউনিয়ন পরিষদের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরু নবী দুলাল মাস্টার তার কর্মী সমর্থক নিয়ে রবিবার বিকালের দিকে ময়দান দীঘি বাজার এলাকা থেকে শতাধিক মোটর সাইকেল ও শতশত কর্মী সমর্থক নিয়ে চন্ডী পুর বাজারে দিকে শোভা যাত্রা ও মিছিল করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালায়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নৌকার সমর্থক চেয়ারম্যান প্রার্থী নুরু নবী মন্ডল দুলাল মাস্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যপারে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন বালেন , নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনে অভিযোগে চেযারম্যান পদ প্রার্থী নুর নবী মন্ডল দুলাল মস্টারকে ৮ হাজার টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে মৌখিক ভাবে সর্তক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host