1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

খালেদা জিয়া মৃত্যুশয্যায়, পিকনিকে ফেনী বিএনপি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ সময় দর্শন
খালেদা জিয়া মৃত্যুশয্যায়, পিকনিকে ফেনী বিএনপি

অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় আছেন। ঠিক তখন ফেনী জেলা মহিলা দলের কর্মী সভাকে কেন্দ্র করে পিকনিক করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। দেড় শ’ গাড়ি নিয়ে শোডাউন, হাজার খানেক লোকের ভুরিভোজ, আলোকসজ্জা কী হয়নি!স্থানীয় নেতা-কর্মীদের অনেকেই জানিয়েছেন, মঙ্গলবার জেলা মহিলা দলের কর্মীসভা। গতকাল ঢাকা থেকে বিশাল বহর নিয়ে ফেনী যান মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। দুপুরে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে পিকনিক করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরে বাগান বাড়ি ‘বাঁশের কেল্লায়’তে। ওই বাগানবাড়ির মালিক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এ বিষয়ে জানতে আফরোজা আব্বাস ও রফিকুল আলম মজনুর সঙ্গে একাধিকবার যোগযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী নেতা-কর্মীরা জানান, আফরোজা আব্বাস ও মজনুকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। আফরোজা আব্বাস ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর ছবি সম্বলিত তোরণ ছিল এক কিলোমিটার জুড়ে। ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। এই আয়োজনের নেপথ্যে ছিলেন রফিকুল আলম মজনু। তিনি ফেনী- ১ আসনে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

জেলা বিএনপি নেতা-কর্মীরা বলেন, তাদের আনন্দ আয়োজন দেখে কোন ভাবেই মনে হচ্ছে না খালেদা জিয়া মৃত্যুশয্যায়। তাদের উৎসবমুখর আয়োজন দেখে মনে হয়- খালেদা জিয়াকে নিয়ে বিএনপির যত আত্নচিৎকার, আন্দোলন সংগ্রাম সবই লোক দেখানো, ভনিতা মাত্র!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host