1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভোটে হেরে দু’বছর আগে দেওয়া কম্বল ফেরত নিলেন প্রার্থী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ সময় দর্শন
ভোটে হেরে দু’বছর আগে দেওয়া কম্বল ফেরত নিলেন প্রার্থী

অনলাইন ডেস্কঃ

বছর দুই আগে শীতের সময় পরিষদের অনুদানের টাকায় কয়েকজন দুস্থকে কয়েকটি কম্বল দিয়েছিলেন সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য রমেছা খানম। কিন্তু এবার নির্বাচনে হেরে যাওয়ায় তিনি সেই কম্বল ফেরত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এবারের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের প্রার্থী ছিলেন রমেছা খানম। গত রোববার অনুষ্ঠিত ভোটে পরাজিত হন সাবেক এই সদস্য।

জানা গেছে, দুই বছর আগে অনুদানের টাকায় আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকুকে একটি করে কম্বল দেন সংরক্ষিত নারী ইউপি সদস্য রমেছা খানম। তবে যাদের কম্বল দিয়েছিলেন তারা এবারের বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। নির্বাচনে হেরে যাওয়ায়  রমেছা তাদের কাছ থেকে কম্বলগুলো ফেরত নেন।

মকবুল হোসেন বলেন, আমাদের চার ভাইকে চারটি কম্বল দিয়েছিলেন রমেছা। নির্বাচনে আমাদের পাশের বাড়ির জোসনা বেগমের পক্ষে আমরা কাজ করি। জোসনা বিজয়ী হন। এ কারণে রমেছা কম্বলগুলো ফেরত নিয়েছেন।

অনু মিয়া বলেন, গরিবদের প্রতি তার অবিচার আগে থেকেই। এ জন্যই তার পক্ষে নির্বাচন করিনি। তাই কম্বল নিয়ে গেছেন।’

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য রমেছা খানম বলেন, কম্বল ফেরত নেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিরোধীরা এখন তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host