1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

৬ ফুটের বেশি দূরত্বেও সংক্রমণ ছড়ায় করোনা, দাবি মার্কিন সংস্থার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪৮৯ সময় দর্শন

করোনাভাইরাস যে বায়ু বাহিত, তার সপক্ষে যথেষ্ট প্রমাণ আগেই দিয়েছে বিজ্ঞানবিষয়ক পত্রিকা ‘ল্যানসেট’। এবার সেই সংক্রান্ত বিষয়েই আরও একটি নতুন তথ্য দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’। এই সংস্থার একটি গবেষণা জানাচ্ছে, ৬ ফুটের বেশি দূরত্বেও সংক্রমণ ছড়াতে পারে কোভিডের জন্য দায়ী ‘সার্স-কোভ-২’ ভাইরাস।

আগেই গবেষণায় জানা গিয়েছিল, সংক্রমিত ব্যক্তির মুখ থেকে ছিটকে আসা ‘ড্রপলেটস’ বাতাসে কিছুক্ষণ ভেসে থাকতে পারে।

শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সেই বাতাস সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করলে সংক্রমিত হন ওই ব্যক্তি। সে কারণেই কারও সঙ্গে কথা বলার সময়ে অন্তত ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে শুরু থেকে।

এত দিন এই ধারণা প্রচলিত ছিল যে, ৬ ফুটের বেশি দূরত্বে সংক্রমণ ছড়াতে পারে না করোনাভাইরাস। এবার সেই ধারণাকে নস্যাৎ করে মার্কিন সংস্থা বলছে, সংক্রমিত ব্যক্তি ৬ ফুটের বেশি দূরত্বে থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন সুস্থ ব্যক্তি। তাদের দাবি, বদ্ধ ঘরে কোনও সংক্রমিত ব্যক্তি যদি অন্ততপক্ষে ১৫ মিনিট কিংবা তার বেশি সময় ধরে থাকেন, তবে সে ক্ষেত্রে তার মুখ থেকে ছিটকে আসা ‘ড্রপলেটস’ থেকে ৬ ফুটের বেশি দূরত্বে দাঁড়ানো ব্যক্তিও আক্রান্ত হতে পারেন। শুধু তাই নয়, সংক্রমিত ব্যক্তি চলে যাওয়ার পর যদি অন্য কেউ ওই ঘরে ঢোকেন, তারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

 

সূত্র: ওয়াশিংটন পোস্ট 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host