1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ ৮ বছরেও শেষ হয়নি: ৯৩ কোটি থেকে ব্যয় বেড়ে ১১২ কোটি নির্বাচনের ঘোষণা দিলেন তামিম প্রতিহিংসার রাজনীতি কেড়ে নিলো ছাত্রলীগ নেতার মমতাময়ী মায়ের জীবন ভাইরাল ভিডিও নিয়ে আলোচনার ঝড়, ওসির চেয়ারে বসলেন এমপি আর্থসেট ও সূর্যগ্রহণের ছবি প্রকাশ করল নাসা ফেনীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজি-সন্ত্রাসে বেপরোয়া  গত দেড় বছরে ক্রিকেটের ক্ষতি হয়েছে, এটাকে ঠিক করতে হবে: তামিম ইকবাল কয়লার সংকট মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে, জ্বালানি তেল সংকটের পর এবার বিদ্যুৎ উৎপাদনে ধাক্কা ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের ১৩ দেশের যৌথ সতর্কবার্তা পুরোনো পথেই হাঁটছে বিএনপি
রাজনীতি

জামায়াত নেতার মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। আদালতে এটিএম আজহারের রিভিউ আবেদন উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং ব্যারিস্টার নাজিব মোমেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে, ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ এই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। আজহারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন, বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগের মধ্যে ৫টি অভিযোগে তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন। তবে জামায়াত নেতৃত্ব এটি একটি প্রহসনের রায় বলে দাবি করেছে। এটিএম আজহারের রিভিউ আবেদন শুনানির জন্য ২৩ জানুয়ারি তারিখ নির্ধারিত হলেও আদালতের সিদ্ধান্তের পরবর্তী বিষয়গুলোকে কেন্দ্র করে দেশব্যাপী নানা গুঞ্জন ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মায়াত নেতার

আরও পড়ুন

শ্রমিক লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। গতকাল সোমবার (৬ জানুয়ারি) পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সংলগ্ন আমতলায় এ ঘটনা

আরও পড়ুন

চাটমোহরে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

পাবনার চাটমোহর স্পোর্টস একাডেমি আয়োজিত সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ বালুচরে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্ণামেন্টে। গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টায় টুর্ণামেন্টের উদ্বোধন করেন

আরও পড়ুন

সুজানগরে বন্দুকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

পাবনার সুজানগরে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি এবং অস্ত্র মামলাসহ প্রায় দেড় ডজন মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কবির কাঙ্গাল ওরফে কাঙ্গাল বাবু (৫২) দেশি তৈরি একটি একনালা বন্দুকসহ গ্রেপ্তার হয়েছে। সে সুজানগর

আরও পড়ুন

ভাঙ্গুড়ায় বিএনপির কর্মী সম্মেলনে ধানের শীষের সমর্থনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন মাসুদ খন্দকার

ভাঙ্গুড়া(পাবনা)থেকে মেহেদী হাসান :পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডুতোষ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে ধানের শীষের সমর্থনে ঐক্যবদ্ধ থাকতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকার ।

আরও পড়ুন

তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ‘লিভ টু আপিল’’ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আরও পড়ুন

১৫ বছরে ফ্যাসিস্টরা ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে:বিএনপির মহাসচিব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কি করুন সময় গেছে, আমরা ভোট দিতে পারিনি। ১৫ বছরে প্রজন্মে পর প্রজন্ম জানে না ভোট কি। তারা ভোট দিতে পারেনি। পরপর ৩টি

আরও পড়ুন

‘শেখ হাসিনা দেশে আসবে ফাঁসিতে ঝোলার জন্য’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম শুক্রবার রাজধানীর দারুস সালামের গোলারটেক ইদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বললেন, শেখ হাসিনা দেশে এলে

আরও পড়ুন

পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না:চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম শুক্রবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, পিআর (প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম

আরও পড়ুন

১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) আয়োজিত সমাবেশে দলটির নেতারা বক্তব্যেই, সংস্কারের কথা শব্দ চয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনা করে আগামী ১৫

আরও পড়ুন

২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host