1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

শ্রমিক লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৮৩ সময় দর্শন

পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। গতকাল সোমবার (৬ জানুয়ারি) পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সংলগ্ন আমতলায় এ ঘটনা ঘটে।

পাকশীর বিএনপি নেতা মনিরুজ্জামান টুটুল সরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, বিগত সময়ে শ্রমিকলীগ নেতা নজরুল বিভিন্ন সময়ে রেলের নিয়োগ বাণিজ্যসহ অনিয়ম দুর্নীতি করেছেন। দলীয় প্রভাব খাটিয়ে পাকশীতে বিএনপিকে কোনো অনুষ্ঠান করতে দেননি। এমনকি জাতীয় দিবস পালনেও বাধা দিয়ে আমাদের আয়োজন পণ্ড করেছেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও তিনি পাকশী রেলওয়ে অফিসে দাপট দেখিয়ে চলছিলেন। গতকাল এমনই এক ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বলেন, পাকশী আমতলা এলাকায় নজরুল ইসলামকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা তাকে গ্রেপ্তার করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্র : ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host