1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৩০ ভাগ এলপিজি স্টেশন বন্ধ: সরবরাহ ঘাটতি ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক নাগরিক অধিকার সংস্থা জোটের নিন্দা-উদ্বেগ গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ ৮ বছরেও শেষ হয়নি: ৯৩ কোটি থেকে ব্যয় বেড়ে ১১২ কোটি নির্বাচনের ঘোষণা দিলেন তামিম প্রতিহিংসার রাজনীতি কেড়ে নিলো ছাত্রলীগ নেতার মমতাময়ী মায়ের জীবন ভাইরাল ভিডিও নিয়ে আলোচনার ঝড়, ওসির চেয়ারে বসলেন এমপি আর্থসেট ও সূর্যগ্রহণের ছবি প্রকাশ করল নাসা ফেনীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টেন্ডার-চাঁদাবাজি-সন্ত্রাসে বেপরোয়া  গত দেড় বছরে ক্রিকেটের ক্ষতি হয়েছে, এটাকে ঠিক করতে হবে: তামিম ইকবাল কয়লার সংকট মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে, জ্বালানি তেল সংকটের পর এবার বিদ্যুৎ উৎপাদনে ধাক্কা

১৫ বছরে ফ্যাসিস্টরা ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে:বিএনপির মহাসচিব

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৫১ সময় দর্শন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কি করুন সময় গেছে, আমরা ভোট দিতে পারিনি। ১৫ বছরে প্রজন্মে পর প্রজন্ম জানে না ভোট কি। তারা ভোট দিতে পারেনি। পরপর ৩টি টার্ম ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মধ্যে ভীতি তৈরি করে মানুষকে নির্যাতন নিপীড়ন চালায়। লুট করে দেশের সম্পদ। গত ১৫ বছরে ফ্যাসিস্টরা ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রব্বানী, প্রফেসর আব্দুল জব্বার, প্রফেসর মো. ইদ্রিস মিয়া এবং সাবেক সহকর্মী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ফখরুল ইসলাম আরও যোগ করে বলেন, সহনশীলতার মাধ্যমে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। শুধু তখনই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধে লিপ্ত হয়ে গণতন্ত্রের চর্চা করছে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠেনি, বরং গণতন্ত্র হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host