1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

‘শেখ হাসিনা দেশে আসবে ফাঁসিতে ঝোলার জন্য’

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম শুক্রবার রাজধানীর দারুস সালামের গোলারটেক ইদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বললেন, শেখ হাসিনা দেশে এলে ওয়েলকাম জানাবো। হাসিনা দেশে এলে সব খুনের হিসাব নেওয়া হবে। তিনি দেশে আসবেন ফাঁসিতে ঝোলার জন্য। শেখ হাসিনার বিগত দিনে জঙ্গি আখ্যা দিয়ে অন্যায়ভাবে দেশে গুম-খুন করা হয়েছে। আর দেশকে ডাকাতের খনিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান।

বিএনপিকে উদ্দেশ করে জামায়াতের এ নেতা বলেন, বলেন, আমাদের কিছু বন্ধু পুরানো ক্যাসেট বাজাচ্ছেন। এসব ভুয়া ক্যাসেট ভুলে বাজাচ্ছেন কি না? নাকি তাদের মাথায় সমস্যা আছে, তা দেখতে হবে। মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনে দিলেও এখন পর্যন্ত এর সুফল পায়নি মানুষ। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতা নতুন স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। এখন দেশের শান্তির জন্য দরকার আল্লাহর আইন।

এসময় ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের আহ্বান জানান তিনি।

এফএন্এস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host