1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

নতুন সার ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার অনির্ধারিত আলোচনায় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলামের এ-সংক্রান্ত একটি দাবির পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিশ্রুতি দেন। এর আগে বিকেল ৩টার দিকে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই প্রধান হুইপ নূরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সার সরবরাহের যে ডিলার নিয়োগ করা হয়েছে, তারা এখনও বহাল তবিয়তে আছেন। ওই ডিলাররা সার উত্তোলন করছেন না। তারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। এ জন্য তিনি সংসদের পক্ষ থেকে পুরোনো ডিলার বাতিল করে নতুন ডিলার নিয়োগের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। প্রধান হুইপের এই বক্তব্যের সময় সব সংসদ সদস্য টেবিলে চাপড়িয়ে সমর্থন জানান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, পুরো সংসদ বিষয়টিতে স্বাগত জানিয়েছে। এ ব্যাপারে পুরো সংসদের সম্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host