1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরের ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপি সভাপতির স্ত্রী স্ট্রোকজনিত কারণে অকাল প্রয়াণ, জানাজায় রাজনৈতিক ও শিক্ষা নেতাদের উপস্থিতি কূটনৈতিক নিয়োগ নাকি রাজনৈতিক বার্তা: ঢাকায় প্রথম ভারতীয় মুসলিম রাষ্ট্রদূত ‘হায়াল্লা খালেদ’ খ্যাত আসিফ নজরুলের বিরুদ্ধে কয়েক শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস রাজশাহী মেডিকেলে এক মাসে ৯১ শিশুসহ ২২৯ রোগীর মৃত্যু: আইসিইউ শয্যাসংকট দেশের ৩০ ভাগ এলপিজি স্টেশন বন্ধ: সরবরাহ ঘাটতি ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার নিয়ে আন্তর্জাতিক নাগরিক অধিকার সংস্থা জোটের নিন্দা-উদ্বেগ গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ ৮ বছরেও শেষ হয়নি: ৯৩ কোটি থেকে ব্যয় বেড়ে ১১২ কোটি নির্বাচনের ঘোষণা দিলেন তামিম প্রতিহিংসার রাজনীতি কেড়ে নিলো ছাত্রলীগ নেতার মমতাময়ী মায়ের জীবন

জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৫ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে। এর মাধ্যমে শেখ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দকৃত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধাদি বাতিল হলো। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে বিলটি কণ্ঠভোটে পাস করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের ১৫ অক্টোবর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন)’ জারি করা হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালের ২৫ মে এই আইনের অধীনে পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধাদি প্রদানের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কেবল একটি পরিবারের জন্য রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান বৈষম্যমূলক হওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আইনটি রহিত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদনে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করা হয়। পরবর্তীতে সেই অধ্যাদেশকে আইনে পরিণত করতে জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হলে তা পাস হলো।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে করা এ আইনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা এবং তাদের সন্তানদের জন্য আজীবন বিশেষ নিরাপত্তা ও রাষ্ট্রীয় বাসভবনসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host