1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন।  মনোহরদীতে, চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ১০ স্থায়ী কমিটির দায়িত্ব পেলেন যেসব সংসদ সদস্য বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ

নোয়াখালীতে ছাত্রকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসাশিক্ষক হাফেজ মারুফ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নোয়াখালী শহরের একটি মাদ্রাসায় এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল ওই ছাত্রের বাবা গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার শিক্ষকের নাম হাফেজ মোহাম্মদ মারুফ (২২)। তিনি চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের বাসিন্দা। তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ, আগেও আরও কয়েকজন ছাত্রকে ধর্ষণ করেছিলেন শিক্ষক হফেজ মারুফ। কিন্তু লোকলজ্জায় শিক্ষার্থী ও অভিভাবকরা এ নিয়ে থানা-পুলিশে অভিযোগ দেয়নি।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ মারুফ দীর্ঘদিন থেকে ছাত্রদের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে আসছিলেন। গত ২৩শে ফেব্রুয়ারি গভীর রাতে মাদ্রাসার ছাত্ররা সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লে শিক্ষক হাফেজ মারুফ ভুক্তভোগী শিক্ষার্থী ঘুম থেকে ডেকে তুলে ধর্ষণ করেন।

শিক্ষার্থীর বাবা জানান, ঈদের ছুটিতে ছেলে বাড়িতে গেলে তিনি লক্ষ করেন সে মানসিকভাবে ভেঙে পড়েছে, ঠিকমতো খাচ্ছে না, কারও সঙ্গে কথাও বলছে না। এ বিষয়ে বারবার জানতে চাওয়া হলে একপর্যায়ে সে মাদ্রাসায় শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করে। এর পরিপ্রেক্ষিতেই মামলা করা হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) শ্রী রামচন্দ্র ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, অভিযুক্ত শিক্ষককে রাতেই মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে ওই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host