1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়েছে। আজ ২৬শে মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়। কুচকাওয়াজে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা।

অনুষ্ঠানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। তিনি ঘোড়ায় চড়ে প্যারেড গ্রাউন্ডে এসে উপ-অধিনায়কের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

প্রথমে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রাসহ প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে পৌঁছালে তাকে প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা অভ্যর্থনা জানান।

কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট উপভোগ করতে সকাল থেকেই শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ প্যারেড গ্রাউন্ডে ভিড় করেন। দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা করা হয়, এবং অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা দেখা যায়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

২০০৮ সালের পর আবারও ২৬শে মার্চের আনুষ্ঠানিকতায় এ ধরনের প্যারেড যুক্ত হলো। এর আগে কিছু সময় এ আয়োজন বন্ধ থাকলেও বিজয় দিবসে তা অব্যাহত ছিল।

এবার নতুন উদ্যমে স্বাধীনতা দিবস উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের লক্ষ্যে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয় এবং চূড়ান্ত মহড়ার মাধ্যমে তা সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host