1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ

বেরোবিতে শতাধিক গাছ কর্তন, শিক্ষার্থীর একক প্রতিবাদ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৩ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শতাধিক গাছ কর্তনের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে হাতে একটি ব্যানার নিয়ে একাই দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তিনি।

সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আগে মরুভূমির মতো ছিল। পরবর্তীতে হাজার হাজার বৃক্ষরোপণের ফলে আজ ক্যাম্পাসের রূপ পাল্টে গিয়েছে। কিন্তু অসাধু সিন্ডিকেট পাঁয়তারা করে গত কয়েকদিনে শতাধিক গাছ কেটে ফেলেছে।

তিনি আরও বলেন, কোনো যুক্তিতেই গাছ কাটা ঠিক নয়। শুনেছি সেই সিন্ডিকেট আরও শতাধিক গাছ কেটে ফেলবে। তারা ঈদের জামাত আদায়ের কথা বলে গাছ কাটছে। বেরোবি ক্যাম্পাসে তো অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, তাহলে কেন গাছ কাটার প্রয়োজন হলো। ধর্মকে ব্যবহার করে গাছের ব্যবসা চলছে কি না তা খতিয়ে দেখা উচিত। সেই সাথে গাছ হত্যার মতো ন্যাক্কারজনক কাজ বন্ধসহ গাছকাটা সিন্ডিকেটের সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনার তীব্র দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটির সময়ে বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কর্তনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। বুধবার (১১ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের প্রায় অর্ধশত গাছ কর্তন করা হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তারা।

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের প্রতিবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরিবেশবাদী সংগঠনসহ বিভিন্ন মহল। এতে তোপের মুখে বাকি গাছ কাটা কার্যক্রম স্থগিত রাখে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host