অনলাইন ডেস্ক
ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে পাঁচদিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি থাকবে। মঙ্গলবার সংগঠনের সভাপতি এ কে আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে এই ছুটি পালন করা হবে। এই কারণে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনও দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই তারিখ ধরে এবার ঈদে সরকারি চাকরিজীবীরা ৭ দিনের ছুটি পাচ্ছেন।