মশিউর রহমান সোহেল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ১টি ট্রাক্টর খাদে পড়লে, ঐ ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই সে নিহত হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মাদিলাহাট-ফুলবাড়ী সড়কের খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক মো. রাসেল (৩৫) রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চালক রাসেল বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকা থেকে বালুভর্তি ট্রাক্টর নিয়ে ফুলবাড়ীর দেশমাতে বালু আসে। ফেরার পথে মুক্তারপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সে ট্রাক্টটির নিচে চাপা পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে ট্রাক্টরের নিচ থেকে চাপা পড়া অবস্থা হতে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।